কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে ফিলিস্তিন নিয়ে একটি প্রস্তাবনা পাশ হয়। 'জমির ওপর ফিলিস্তিনের জনগণের অধিকার, স্ব-শাসন এবং সম্মানের সাথে বসবাসের অধিকারের' পক্ষে এক প্রস্তাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের ক্ষমতা থাকাকালে ফিলিস্তিন নিয়ে এই নীতি গ্রহণ করেছিল দলটি।
কংগ্রেসের প্রস্তাবে বলা হয়েছে, ‘কংগ্রেস সবসময় ফিলিস্তিনিদের পাশে রয়েছে। তারা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন এটাই আমরা চাই। ইসরাইলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’
বিশ্লেষকদের মতে, কংগ্রেস বরাবরই সার্বভৌম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পক্ষে। এই প্রস্তাব নতুন কিছু নয়। তবে প্রশ্ন উঠছে প্রসঙ্গটি উত্থাপন করার সময় নিয়ে।
এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি বলেন, ‘কংগ্রেস যখন প্রকাশ্যে সহিংসতার পক্ষে দাঁড়িয়েছে, তখন কিভাবে দেশ এবং দেশের নাগরিকদের রক্ষা করবে? যখন নিরীহ বেসামরিক মানুষ বুলেটে প্রাণ হারায়, তখন সন্ত্রাসী সংগঠন ও সন্ত্রাসবাদ সমর্থন করে কংগ্রেস।
সম্প্রতি ৭অক্টোবর (শনিবার) গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করা হলে দেশটির একজন নাগরিক নিহত এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। এর পরপরই ইসরায়েলের মূল ভূখণ্ডে প্রবেশ করে হামাস বাহিনী।