সংস্কারের অভাবে শেরপুরের শ্রীবরদীর প্রধান সড়কে চলাচলকারী পথচারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। খানাখন্দে ভরা এই রাস্তাজুড়ে ছোট-বড় গর্ত রয়েছে। যে কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা। অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বিশেষ করে পৌর বাজার এলাকার রাস্তার অবস্থা তো আরও বেহাল। ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতারা প্রায়শই ভোগান্তিতে পড়েন।
ভোগান্তি থেকে বাঁচার জন্য স্থানীয়রা রাস্তাটি মেরামতের দাবি তুলেছেন।
সরেজমিনে দেখ গেছে, শেরপুর-কুড়িকাহনিয়া-শ্রীবরদী-বকশিগঞ্জ সড়কটি সংস্কারের অভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কটির কুড়িকাহনীয় বাজার থেকে পশ্চিম ছনকান্দা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা একেবারেই চলাচলের অনূপযোগী হয়ে পড়েছে। পুরো রাস্তাজুড়েই অংসখ্য খানাখন্দ রয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কর্দমাক্ত হয়ে যায়। পৌর বাজারের অবস্থা আরও ভয়াবহ। ছোট-বড় গর্ত, কাদা ও জলাবদ্ধতায় হাঁটাচলা করাও কষ্টকর হয়ে উঠেছে। প্রায়াই ঘটেছে দুর্ঘটনা।
বাজারে আসা হালিম মিয়া বলেন, ‘জলাবদ্ধতা ও খানাখন্দে বাজারের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়ার উপায় নেই। সব জায়গায় উন্নয়ন হয়। কিন্তু এই সড়কের কোনো উন্নয়ন দেখি না। সিএনজি চালক বিল্লাল হোসেন বলেন, খানাখন্দের কারণে প্রায়ই সিএনজি নষ্ট হয়ে যায়। দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই। দীর্ঘদিন থেকে সড়কটির বেহাল দশা। কিন্তু মেরামতের কোন উদ্যোগ নেই।’
পৌর মেয়র মোহাম্মদ আলী লাল বলেন, ‘রাস্তাটি সড়ক ও জনপদ বিভগের। তবুও জনদুর্ভোগ লাঘবে পৌর বাজারের বিভিন্ন জায়গায় ইট-বালু ফেলা হয়েছিল।
রাস্তাটি সংস্কারের তাগিদ অনুভব করে ইত্তেফাক অনলাইনকে শেরপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ‘সড়কটি সংস্কার জরুরি। বৃষ্টির কারণে মেরামত করা সম্ভব হচ্ছে না। দূর্ভোগ লাঘবে দ্রæতই সড়কটি মেরামতের ব্যবস্থা করা হবে।’