মাদারীপুর জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বাল্যবিবাহ নিরোধে বিবাহ নিবন্ধকের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম। এ ছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদা আক্তার, মাদারীপুর সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সরকার, রাজৈর উপজেলার সাব-রেজিস্ট্রার মো. সোহেল রানা এবং জেলার সকল মুসলিম ও হিন্দু বিবাহ নিবন্ধক।
সভায় বক্তারা বাল্যবিবাহ নিরোধে বিবাহ নিবন্ধকদের করণীয় বিষয়ে আলোকপাত করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং পর্যায়ক্রমে মাদারীপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করেন।