রাজউক উচ্ছেদ অভিযান 

নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভাঙ্গলো রাজউক

রাজধানীতে নকশা ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জোন-৩/১ এর আওতাধীন মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

370300701_6606037682766077_2778247802317038559_n

মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন ৩/১ এর আওতাধীন মিরপুরের পূর্ব কাজীপাড়ায় নির্মাণাধীন ২ টি ভবনের অবৈধ আংশিক অংশ অপসারণ করা হয় এবং ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়। এই অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। 

370237176_284312244434219_6480025904704325372_n

রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় প্রাথমিক সর্তকতা হিসেবে ভবনের আংশিক অপসারণ করা হয়। ভবন ২ টির মালিক অভিযান চলাকালীন সময়ে উপস্থিত থাকলেও কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।

387519455_287341297456336_3645058990561349952_n

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, আজকে আবহাওয়া প্রতিকূল থাকায় ২ টি নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ আংশিক অপসারণের পাশাপাশি ভবন মালিকের কাছ থেকে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয়। আমরা আইনানুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনস্বার্থে রাজউকের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

387525350_1636953523459929_8110109130342772633_n

এই অভিযানে রাজউকের জোন ৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার,প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণসহ জোন ৩/১ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।