বাঞ্ছারামপুরে কনজ্যুমার ফুট লিমিটেড ফ্যাক্টরির দুজনকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা দশদোনা গ্রামের খন্দকার কনজ্যুমার ফুট লিমিটেড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা এবং দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমার ওসি মো. নূরে আলমের সহযোগিতায় ফ্যাক্টরির মালিক মো. হুমায়ুন কবিরকে দুই লাখ জরিমানা করেন।

ফ্যাক্টরিতে কর্মরত মেহেদী হাসানকে  (৩৮) তিন মাসের ও মো. রিপন মিয়াকে (৩২) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান বলেন, ‘খন্দকার কনজ্যুমার ফুট লিমিটেড ফ্যাক্টরিতে অবৈধভাবে চকলেট, জুস, আইসক্রিমসহ শিশুদের বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হতো। ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং মেহেদী হাসান ও মো. রিপনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খন্দকার কনজ্যুমার ফুট লিমিটেড ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে।