নরসিংদীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক ও সহকারী এবং এক মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুরে ও শিবপুরের সৃষ্টিগড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রাণ-আরএফএল কোম্পানির অলটাইম ব্রেড বহনকারী একটি পিকআপভ্যান নরসিংদী থেকে ভৈরব যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর পৌঁছালে কভাডভ্যানটির দ্রুতগতি থাকায় অসাবধানতাবশত সামনের একটি থামনো ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকাপের চালক সুমন মিয়া এবং সহকারী কামরুল ইসলাম নিহত হয়।
অপরদিকে একই দিন ভোরে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ফেরার পথে শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌছলে পেছন থেকে এনা পরবিহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় খাদেমুল ইসলাম (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। নিহত খাদেমুল ইসলাম ঢাকার পল্লবী থানার কালশী এলাকার বাসিন্দা।
ভৈরব হাইওয়ে থানার এসআই সফর উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে গিয়ে সামনের ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।