বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সুসংবাদ পেল নিউজিল্যান্ড 

ইনজুরি কাটিয়ে ছয় মাস পর দলে ফিরছেন কেইন উইলিয়ামসন। শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবার ক্রিকেটে ফিরবেন এই কিউই অধিনায়ক। ইনজুরি থেকে ফিরেই অধিনায়কত্ব দায়িত্ব পালন করবেন তিনি।    

বৃহস্পতিবার (১২ অক্টোবর) চেন্নাইতে সংবাদ সম্মেলনে এসেছিলেন উইলিয়ামসন। ইনজুরির পরও তাকে বিশ্বকাপ দলে রাখায় রোমাঞ্চিত ছিলেন তিনি। প্রায় ৬ মাস পর দলে ফিরে নতুন করে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন কিউই অধিনায়ক। 

387505449_346124247943958_1726734610978054203_n

উইলিয়ামসন বলেছেন, 'আমার পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম দেখে রোমাঞ্চিত ছিলাম। এখন এখানে বসে আছি। নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ সব সময়ই চ্যালেঞ্জের। আমি চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।'