মাদারীপুর সদর সাব-রেজিস্টার কার্যালয়ের আয়োজনে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে দিনব্যাপী মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী দলিল লেখকদের দলিল লিখন পদ্ধতি, প্রাসঙ্গিক আইন ও বিধি, দলিল নিবন্ধন সংক্রান্ত ফিসাদী সরকারি কোষাগারে জমাদান পদ্ধতি, শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাদারীপুর জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান, মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. সোহরাব হোসেন সরকার, মাদারীপুর শাখা পিএলসি সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. উজ্জল হোসেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন।