‘ইসরায়েলকে সমর্থনের’ পরিকল্পনা হিসেবে ভূমধ্যসাগরে নজরদারির জন্য বিমান এবং দুটি রয়্যাল নেভি জাহাজ পাঠাবে বলে জানিয়ছে যুক্তরাজ্য সরকারের সদর দপ্তর ১০ ডাউনিং স্ট্রিট। খবর বিবিসি’র।
প্রতিবেদনে বলা হয়, সাগরে এবং সিমান্তবর্তী এলাকায় স্থিতিশীলতার জন্য সন্ত্রাসী পদক্ষেপ ট্রাক করতেই এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। আগামীকাল থেকে নজরদারি বিমান টহল শুরু করবে বলা জানানো হয়েছে।
সীমান্তে নজর রাখা প্লেন ও জাহাজের মধ্যে রয়েছে, হেলিকপ্টার; পি৮ বিমান এবং রয়্যাল নেভির জাহাজ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এমন সামরিক সহায়তা ইয়াসরায়েল-ফিলিস্তিনের মধ্যে এমন উত্তেজনা রোধ করতে সাহয্য করবে।
ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে আরও জানানো হয়, রয়্যাল নেভি টাস্ক গ্রুপ মানবিক সাহায্যের জন্য আগামী সপ্তাহে ঐ এলাকায় স্থানান্তর করা হবে।
ঋষি সুনাক বলেছেন ইসরায়েলের যে "ভয়ংকর দৃশ্য" উন্মোচিত হয়েছে "তার পুনরাবৃত্তি হবে না" তা নিশ্চিত করতে সরকারকে অবশ্যই "দ্ব্যর্থহীন" হতে হবে।
গত ৭অক্টোবর (শনিবার) গাজা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট নিক্ষেপ করা হলে দেশটির ১৩০০ জন নিহত হন এবং ১৫০ জনকে জিম্মি করে ইসরায়েলের স্বাধীনতাকামী সংগঠন হামাস।