তবে কী শাশুড়ি-ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বরিয়ার!

অনেকদিন থেকেই গুঞ্জন চলছে বলিউডের অন্যতম অভিনেত্রী এবং বচ্চন পরিবারের বউমা ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার শাশুড়ি জয়া বচ্চনের মোটেই বনিবনা হয় না। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বলিউডের যে কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে শাশুড়ির পাশে বেশ আন্তরিক ভাবেই বসতে দেখা যায় অভিনেত্রীকে। এবার শাশুড়ি সহ এ সম্পর্কের তিক্ততা যে ননদ শ্বেতা বচ্চনের সঙ্গেও  তৈরি হয়েছে তাই প্রকাশ পেলো ঐশ্বরিয়ার শ্বশুর বলিউড শাহানশাহ অমিতাভ বচ্চনের জন্মদিনে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিনে শুভেচ্ছাবার্তা জানাতে যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া।  সেখান থেকে পরিবারের কয়েক সদস্যকে কেটে বাদ দিয়েছেন তিনি। 

এর আগেই দাদুকে শুভেচ্ছা জানিয়ে ওই একই ছবি পোস্ট করেছিলেন শ্বেতার মেয়ে নব্যা নবেলি। সে ছবিতে আরাধ্য, আগস্ত্যর সঙ্গে অমিতাভ-জয়াকেও দেখা গিয়েছিল। আর সেই একই ছবি পোস্ট করে বিগ বি’কে শুভেচ্ছা জানান বউমা এ্যাশ। 

তবে সেখান থেকে বাদ যায় জয়া এবং শ্বেতার দুই সন্তানের ছবি। আর সেই ছবি দেখেই নেটপাড়ায় জল্পনা চলছে হয়তো শাশুড়ি ও ননদের সঙ্গে ঐশ্বরিয়ার  অশান্তি তুঙ্গে পৌঁছেছে।