দেশের মানুষ নির্বাচনমুখী, বিএনপি ষড়যন্ত্রমুখী: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, সারাদেশের মানুষ এখন নির্বাচনমুখী আর বিএনপি ষড়যন্ত্রমুখী। তারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদেশী প্রভুদের কাছে নালিশ করতে ব্যস্ত। তারা জানে দেশের বিএনপিকে চায় না। আগামী নির্বাচনে তাদের পরাজয় সুনিশ্চিত জেনে তারা নির্বাচন বানচাল করতে চায়। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজতে মরিয়া। তবে এদেশের তা কখনো বরদাশত করবে না।

387076533_894449135372958_3905830299595479344_n

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে শরীয়তপুরের সখিপুর থানার আরশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নৌকার মার্কার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

387816944_894449062039632_2191779690871854223_n

তিনি আরও বলেন, জঙ্গিবাদ সৃষ্টিকারী, বোমা হামলাকারী, গ্রেনেড হামলাকারী বিএনপি জানে যে নির্বাচন করে কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না।জনগণের ভোটও পাবে না। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোট যেন না হয়, সে জন্য যত রকমের চক্রান্ত করা যায়, সেই চক্রান্তে তারা লিপ্ত।

391639295_894449175372954_9176465431106256369_n

এনামুল হক শামীম বলেন, দেশের মানুষের ভাগ্য জননেত্রী শেখ হাসিনার ভাগ্যের সাথে জড়িত। তিনি ক্ষমতায় থাকলে দেশের ভাগ্যের পরিবর্তন হয়। আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জন্য কাজ করছে, সেজন্যেই বিএনপির অন্তর্জ্বালা হচ্ছে। বিএনপি লুটে খেতে পারছে না, ক্ষমতা নেই, জনগণকে শোষণ করতে পারছে না। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারছে না, তাই নির্বাচনকে বানচাল করতে চায়। তাদের দিবা স্বপ্ন কখনোই আর পূরণ হবে না।

387809347_894449268706278_8567039656744789899_n

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল মালতের সভাপতিত্বে ও বশির সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক মানিক সরকার, সহ-সভাপতি আলী আকবর পাইক প্রমুখ।