লেখিকাকে ট্রাম্পের ধর্ষণের বিষয়ে জানতেন দুই নারী

৯০’র এর দশকে মার্কিন লেখিকা ই জ্যঁ ক্যারোলকে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের ধর্ষণের কথা জানতেন দুই নারী। তারা হলেন- ক্যারোল মার্টিন এবং লিসা বার্নব্যাচ। তাদেরকে জ্যঁ ক্যারোল ঘটনার কথা জানিয়েছিলেন। জ্যঁ ক্যারোল বার্নব্যাচকে জানালে তিনি বলেন, এটা তো ধর্ষণ। চলো আমরা পুলিশের কাছে যাই। কিন্তু জ্যঁ ক্যারোল যেতে অস্বীকৃতি জানান। ঘটনার দুই থেকে তিনদিন পর জ্যঁ ক্যারোল মার্টিনকেও জানান। কিন্তু তিনি পুলিশের কাছে ক্যারোলকে যেতে মানা করেন। তিনি বলেন, ট্রাম্প খুবই প্রভাবশালী। তার সঙ্গে পেরে উঠা যাবে না। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে।