শিবচরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন চিফ হুইপ 

মাদারীপুরের শিবচরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮,৭৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। পরে স্থানীয় নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Picsart_23-10-15_10-14-20-464

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। 

3333

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, শিবচর পৌর সভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, শিবচর থানার ওসি সুব্রত গোলদারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।