‘সাধারণ মানুষকে সচেতন করতে পারলেই লক্ষ্য পূরণ হবে’

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ এই শ্লোগানের মধ্য দিয়ে মাদারীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান।

222222

মাদারীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার শামসুল ইসলামের সভাপতিত্বে এ সময় সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার( অপস্) শেখ মো: মুরসালিন, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনউদ্দিন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ আফরোজ, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম মোর্শেদসহ জেলা ও উপজেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, আমাদের শিক্ষার্থীদের ও গ্রামের সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক করতে হবে। তা না হলে আমাদের লক্ষ্য পূরণ হবে না। কারণ আমাদের শহরের মানুষের চেয়ে গ্রামের মানুষ কম জানেন। তাদের সতর্ক করাই আমাদের মূল লক্ষ্য।