গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফাতেমা আক্তার সাওন (২৭) ও তার ছেলে সাকিব খান (৮)।। এ ঘটনায় এলাকাবাসী প্রায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফাতেমা আক্তার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের শিক্ষক এরশাদ খানের স্ত্রী।
আরো পড়ুন : সুস্থ হচ্ছেন মাহমুদউল্লাহ, ভারতের বিপক্ষে খেলতে পারেন
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল পাশা এলাকাবাসীর বরাত দিয়ে জানান, ওইসময় ফাতেমা আক্তার সাওন তার ছেলে সাকিবকে নিয়ে মুকসুদপুর কেজি স্কুলে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা ও ছেলে নিহত হন।