সমকামী বিবাহের অনুমোদন দিলেন না ভারতের আদালত

সমলিঙ্গের বিবাহ তথা সমকামী বিবাহের অনুমোদন দিলেন না ভারতের সুপ্রিম কোর্ট। সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে দেশটির প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন।

আদালত উল্লেখ করেছেন, এ ধরনের বিয়েকে অনুমোদন করার এখতিয়ার (ভারতের) সুপ্রিম কোর্টের নেই। এ সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় আইনসভার (লোকসভা)। খবর বিবিসির।

এদিকে, সমলিঙ্গের বিবাহের বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও ধর্মীয় নেতারা তীব্র বিরোধিতা করে আসছিলেন।

প্রসঙ্গত, সাংবিধানিক অধিকার হিসেবে ভারতের ১৮ জন সমকামী দম্পতির পিটিশন ও এ সংক্রান্ত বিভিন্ন মামলা একত্র করে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট শুনানি করে। সেই শুনানির পরিপ্রেক্ষিতেই এই রায় দেওয়া হয়েছে।