আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। চলবে টানা ৫ দিন। এর পরেই রয়েছে লক্ষ্মীপূজা। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৬ অক্টোবর) বিজ্ঞপ্তিতে দুটি সংগঠনের সাধারণ সম্পাদক যথাক্রমে শফিকুল ইসলাম ও ফোরকান আহমেদ খলিফা স্বাক্ষর করেছেন। বিষয়টি সকল সিএন্ডএফ এজেন্ট, আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের অবগতির জন্য জানানো হয়।

11

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১ অক্টোবর শনিবার থেকে ২৪ অক্টোবার মঙ্গলবার পর্যন্ত এবং লক্ষ্মী পূজা উপলক্ষে ২৭ অক্টোবর শুক্রবার ও ২৮ অক্টোবর শনিবার পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ থাকবে।

আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে ২১-২৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে শুক্রবার ও শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মাঝখানে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। মাঝখানে বুধবার ও বৃস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। রোববার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।