বরাবরই আলিয়া ভাট ও রণবীর কাপুরকে ঘিরে ভক্তদের কৌতূহল দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই তাদের কাজ ও ব্যক্তিজীবন নিয়ে চর্চায় থাকেন নেটজেনরা। এমনই খবরে আবারও শিরোনামে এলেন এই তারকা দম্পতি। গাঙ্গুবাঈ কাটিয়াদি সিনেমার জন্য ৬৯তম জাতীয় পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া।
গতকাল দিল্লিতে অনুষ্ঠিত হওয়া এই পুরস্কার অনুষ্ঠানে নিজের ওয়েডিংয়ের শাড়ি পরে হাজির হন আলিয়া। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী রণবীর। কিন্তু গাড়ি থেকে নামা মাত্র আলিয়া থেকে দূরে সরে যান রণবীর। এমনকি অনুষ্ঠান কক্ষে প্রবেশ করার সময় যখন আলিয়া সাক্ষাৎকার দেন তখন রণবীরকে তার পাশে দাঁড়াতে বলা হলেও তিনি রাজি হননি। খানিক টালবাহানা করেই আলিয়ার থেকে দূরে গিয়ে দাঁড়ান। সেই সময় ভিডিও প্রকাশ পেতেই নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তাদের দাম্পত্যজীবন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তবে এই প্রথম নয়, এর আগেও রণবীরের একাধিক অনুযোগের খবরে সরব হয়েছে মিডিয়া থেকে শুরু করে নেটদুনিয়া। নেটপাড়ার একাংশের দাবি আলিয়ার ওপর নাকি রীতিমতো খবরদারি চালান রণবীর। এমনকি আলিয়া নিজেও বলেছেন তার স্বামী জোরে কথা বলা পছন্দ করেন না। তার লিপস্টিক লাগানোতেও আপত্তি রয়েছে রণবীরের। সব মিলিয়েই দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন অনুরাগীরা।