ত্রিশাল রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বিনাপ্রতিদ্বান্দ্বতায় সভাপতি পদে মো. কামাল হোসেন (দৈনিক বাংলাদেশের খবর) ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়।
নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি খালিদ মাসুদ, সহসভাপতি সাদিকুর রহমান কিরন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আকরামুল হক, সাহিত্য সম্পাদক কবি রিয়েল আবদুল্লাহ, কোষাধ্যক্ষ নুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ মিয়া, ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ।
সদস্যরা হলেন- এ.টি.এম মনিরুজ্জামান, নায়ক সোহেল হাবীব, মামুনুর রশিদ মিলন, কামরুজ্জামান মিনহাজ, জামাল উদ্দিন শামীম, মতিউর রহমান। ভিআইপি সদস্যরা হলেন- কলামিস্ট নিতাই চন্দ্র রায়, কবি ও সম্পাদক অধ্যাপক সাব্বির রেজা।
আরো পড়ুন : রিফাত হত্যা: রামদা নিয়ে কলেজে ডাকা হয় 007 গ্রুপে
নির্বাচন পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এবং দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম।
ইত্তেফাক/ইউবি