পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব। ইংল্যান্ডের লিডসে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

 

এবারের বিশ্বকাপে বাজেভাবে শুরুর পর ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেটে  এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ রানে জয় পেয়েছে সরফরাজরা। তিন ম্যাচে জয়, তিন ম্যাচে পরাজয় ও একটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পাকিস্তানের পয়েন্ট ৭। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিতে রাখতে হলে আজকের ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে।

 

আরো পড়ুন : আলোচিত হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির আহ্বান সংসদে

সে তুলনায় আফগানিস্তানের বলার মতো কিছু নেই।  সাত ম্যাচের সাতটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। বিশ্বকাপের আগে দলটিতে আনা পরিবর্তন আফগানদের বোঝাপড়াকেও সমস্যায় ফেলেছে। কোনো ম্যাচেই ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তবে  ভারতের বিরুদ্ধে অপ্রত্যাশিত জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেও শেষ মুহূর্তে কুলিয়ে উঠতে পারেনি।

 

ইত্তেফাক/ইউবি