ফিলিস্তিনি রকেট দিয়ে গাজার হাসপাতালে হামলা হয়েছে: বাইডেন

গাজা উপত্যকার একটি হাসপাতালে বিস্ফোরণের পর প্রাণ হারিয়ে ৫০০ জন। ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে পুরো বিশ্বে। এর কয়েকঘণ্টা পর ইসরায়েল সফর করে বাইডেন বলেন, মার্কিন সামরিক তথ্য বলছে হামলার পেছনে ফিলিস্তিনি গোষ্ঠী জড়িত।

সিবিএস নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়, বাইডেন বলেছেন, মার্কিন সামরিক তথ্য মোতাবেক হামলার পিছনে ফিলিস্তিনি জঙ্গিরা ছিল। বিস্ফোরণটি ইসরায়েলি বিমান হামলার কারণে ঘটেনি।

বাইডেন বুধবার তেল আবিবে পৌঁছানোর প্রায় সাথে সাথেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি যা দেখেছি তার ওপর ভিত্তি করে মনে হচ্ছে হামলাটি আপনার করেননি। অন্য কোনো দলের মাধ্যমে ঘটেছে।’ তিনি ফিলিস্তিনি গোষ্ঠীর কথা উল্লেখ করে এ কথা বলেছেন।

ভুক্তভোগীদের সঙ্গে দেখা করেছেন বাইডেন। ছবি: এপি

বুধবার পরে ভুক্তভোগীদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। তিনি তাদের বলেন, আমার প্রতিরক্ষা বিভাগ আমাকে তথ্য দিয়ে নিশ্চিত করেছে যে হাসপাতালে বিস্ফোরণের পিছনে ইসরায়েলিরা ছিল না।

এদিকে হামলার শিকার আল আহলি হাসপাতালের চিকিৎসক ফাদল নাইম সিবিএস নিউজকে বলেছেন, মঙ্গলবার রাতে বিধ্বংসী বিস্ফোরণের মাত্র দুই দিন আগে ইসরায়েলের সেনাবাহিনী সবাইকে হাসপাতালটি খালি করার জন্য সতর্কতা জারি করেছিল।

তিনি আরও বলেন, তারা আমাদের মেডিকেল ডিরেক্টরকে ডেকেছিল এবং তাকে বলেছিল, ‘আমরা আপনাকে গতকাল দুটি রকেট দিয়ে সতর্ক করেছিলাম, আপনি এখনও হাসপাতালে কেন কাজ করছেন, কেন আপনি হাসপাতালটি খালি করেননি?’

গত ১৬ বছরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘটিত পাঁচটি যুদ্ধের এটিই ফিলিস্তিনি ভূখণ্ডে এটিকে একক সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতের কথা নিশ্চিত করেছে।