রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা সদস্যরা।
শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে ডিএমপি জানিয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭০ গ্রাম ১২৮৮ পুরিয়া হেরোইন, ১৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ৩ বোতল ফেন্সিডিল ও ১০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
আরো পড়ুন: আগের সম্মেলনে গৃহীত ‘একই’ জলবায়ু চুক্তি স্বাক্ষর করবে জি-২০: মরকেল
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।
ইত্তেফাক/এমআই