সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সোনাপুর বিআরটিসি বাস ডিপোতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) নোয়াখালী সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।
কর্মশালায় পেশাদার চালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কেন্দ্রে চালকদের চক্ষু , রক্তচাপ, গ্লুকোমিটারের মাধ্যমে Random Blood Sugar (RBS) এর পরীক্ষা করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় পেশাজীবী চালকদের প্রসঙ্গ টেনে সিভিল সার্জনের প্রতিনিধি ডা:মো.সোহরাব হোসেন বলেন, আর ৫০ শতাংশ ড্রাইভার আছে যারা ঠিকমত চোখে দেখেন না। তাদের চোখে অনেক কম পাওয়ার। ঊনি যে লেভেলে ঝাপসা-ঝাপসা দেখে ঊনি ভাবে আমরাও এ রকমই দেখি। এটাই ঊনার কাছে নরমাল। কারণ ঊনি জানেনা,ক্রটি কোথায়। এজন্য আমরা যাদের চোখে সমস্যা দেখেছি তাদেরকে বলেছি এখানে আসার জন্য। আমরা ঊনাদেরকে প্রেসক্রাইব করে দেব। ঊনি শুধু চশমা বানাবে।
তিনি আরো বলেন, আমরা চেম্বারে প্র্যাকটিস করলে ওখানে ১০জন রোগী পেলে আমরা ২জনের প্রেশার বেশি পাই বা ডায়াবেটিস পাই। চোখে সমস্যা দেখি ১০জনের মধ্যে ২জন বা ৩জন। খুবই দুঃখজনক মাঠ পর্যায়ে ক্যাম্পেইন করার সময় প্রথম দিন আমরা ২৫-২৬জনের পরীক্ষা থেকে ৮-১০জনের হাই প্রেশার পাই, কিন্ত ঊনারা জানেন না। ২২ ডায়াবেটিস নিয়ে একজন ড্রাইভার কুমিল্লা থেকে নোয়াখালী আসেছে।
বিআরটিএ নোয়াখালী সার্কেলের কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব সুজিত রায় বলেন- ড্রাইভিং লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে আগামীতে আরো সহজীকরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরো বলেন পেশাদার চালকদের দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা যে প্রশিক্ষণ গ্রহণ করছেন, তা যেন পেশাগত জীবনেও কাজে লাগানোর অনুরোধ করেন।
মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বনী বলেন- গাড়ি চালকদের রাস্তায় ঘুম চোখে গাড়ি চালানো থাকতে বিরতে এবং অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করা থেকে বিরত থাকতে হবে। একটানা গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর নির্দেশ দিয়ে তিনি বলেন গাড়ি চালানোর সময় কোন প্রকারে মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না তাই সকল চালকদের সতর্ক থাকতে হবে।
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আবদুল্লাহ আল মামুন বলেন- গাড়ির চালকদের রাস্তায় প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালনো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করা থেকে বিরত থাকা এবং ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান।
তিনি আরো বলেন- সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বিআরটিএ নোয়াখালী সার্কেল কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার ও সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ এছাড়া জনবহুল স্থানে পোষ্টার লাগানো হয় এবং উক্ত কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব আবদুল্লাহ আল মামুন আরো বলেন- ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩’উদযাপন উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর, ২০২৩ খ্রি. রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যা লী/ শোভাযাত্রার আয়োজন করা হবে ও র্যালী/ শোভাযাত্রা পরবর্তী জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। উক্ত অনুষ্ঠান সফল ও সুন্দর করার জন্য উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।