ইসরায়েল-ফিলিস্তিন বিতর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশে ইমরানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে তিনি ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার জন্য দায়ি বলে মন্তব্য করেছেন।
জেমিমা একজন ইহুদি বংশোদ্ভূত এবং ইমরান খানের সঙ্গে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। এক্স-হ্যান্ডেলের বকে পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেছেন, তার সন্তানেরা পাকিস্তানে ইহুদি বিদ্বেষ এবং যুক্তরাজ্যে ইসলামফোবিয়ার মুখোমুখি হয়েছিল।
২০২২ সালে ইমরান খানকে গুলি করা হয়। সেটির প্রসঙ্গ টেনে জেমিমা বলেন, ইমরান খান ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এক্সের পোস্টে জেমিমা বলেছেন, আমার সন্তানের বাবাকে গুলি করা হয়েছিল তার ইহুদিদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে- অর্থাৎ আমি সেই কারণ। ইতোমধ্যে, আমার সন্তানরা যুক্তরাজ্যে ইসলামোফোবিয়ার মুখোমুখি হয়েছে (এবং পাকিস্তানে ইহুদি বিদ্বেষ!)।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি একটি মুসলিম দেশে দশ বছর ধরে বাস করেছি। গাজা ও পশ্চিম তীরেও আমি ছিলাম এবং ইসরায়েলের সঙ্গে আমার একটি ঐতিহাসিক পারিবারিক সম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে আমি অসংখ্য হত্যার হুমকি পেয়েছি এবং এখনও পাচ্ছি। আমার ইহুদিত্ব এবং কয়েক দশক ধরে ইহুদি-বিরোধী অপব্যবহারের সম্মুখীন হয়েছি।’