বনশ্রীতে কাভারভ্যান চাপায় যুবক নিহত

রাজধানী খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় ট্রাকের চাপায় মুন্না শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টায় ঘটে। 

জানা যায়, মুন্না শেখ রাত ১১টায় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। এরপর খিলগাঁও বনশ্রী নন্দিপাড়া বাসস্ট্যান্ড মামা ভাগিনা এন্টারপ্রাইজের সামনে পেছন থেকে আসা কাভারভ্যান মোটরবাইককে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টায় মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: জিয়ার কবর সরানোর অনুরোধ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প পরিদর্শক মো. বাচ্চু মিয়া। 

ইত্তেফাক/কেকে