স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন যথা সময়ে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত সময়ে বিএনপি তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য তত্বাবধায়ক সরকার ব্যবস্থা কে বিতর্কিত করেছে।
২১ অক্টোবর শনিবার বিকাল ৪টায় কুমিল্লার মনোহরগঞ্জে পোমগাঁওস্থ নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সরকারকে কৃষি বান্ধব সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সারের জন্য আন্দোলনরত কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কৃষককে সারের জন্য আন্দোলন করতে হয়নি। বর্তমান সরকারের আমলে ঘোড়াসালে আরেকটি সার কারখানা তৈরী করা হয়েছে শিঘ্রই মানণীয় প্রধানমন্ত্রী এটি উদ্ভোধন করবেন।
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলি টানেল, স্যাটেলাইট, সাবমেরিন ক্যাবল, শতভাগ বিদ্যুতায়নসহ সারাদেশে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। উন্নয়নের এ জ্বালা তাদের সহে না, উপায়ান্তর না দেখে এখন তারা বলে এগুলো দুর্ণীতির জন্য করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতী গ্রহনের আহবান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেন, এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা হাসান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা উন্নয়ন সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগ কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সফিউল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, জানে আলম, উপজেলা সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রুহুল আমিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।