দেশীয় পোশাক ও গহনা নিয়ে যাত্রা শুরু করছে ‘দোতলা’

অনলাইন ভিত্তিক ছয়টি দেশি উদ্যোগের স্বপ্নের আবাসন দোতলা। দেশীয় পোশাক ও গহনার উদ্যোগ ‘পোশাক বাই তাননাস’, ‘শাড়িকথন’, ‘তেরোপার্বণ’, ‘সিতকা’, ‘মল্লিকা’ ও ‘দিশাজ রোড ব্লকস’, এই ছয়টি সৃজনশীল ব্রান্ড নিয়ে ২১ অক্টোবর যাত্রা শুরু করে যাচ্ছে ‘দোতলা’।

দোতলার ছয়টি উদ্যোগ ছয়টি ভিন্ন ভাবনা ও প্রেক্ষাপট থেকে উঠে আসলেও তাদের উদ্দেশ্য এক।দেশী পন্য নিয়ে কাজ করা এবং নিজস্ব নকাশার কাজের পরিচিতি আরো দৃঢ় করা।

একক প্রচেষ্টায় ক্ষুদ্র পরিসরে তা অনেক সময়ই পাহাড়সম ভারি লাগে। সেই কঠিনকে সহজ করতে তাদের এই যৌথ। দোতলায় যাওয়ার ঠিকানা, বাড়িঃ ১৮বি (নতুন), ৬৭০ (পুরাতন), রোডঃ ১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।