চিকিত্সা হোক

 

ব্রত রায়

 

চিকিত্সা হোক আমজনতার,

চিকিত্সা হোক নেতার

চিকিত্সা হোক সত্যিকারের

অসুস্থ আজ যে—তার।

 

চিকিত্সা হোক রাষ্ট্র এবং

চিকিত্সা হোক জাতির

চিকিত্সা হোক ভুল ইস্যুতে

ফালতু মাতামাতির!

 

চিকিত্সা হোক দেহের এবং

চিকিত্সা হোক মাথার

হাসপাতালের রোগ হলে দেয়

চিকিত্সা কোন ছাতার?

 

চিকিত্সা হোক নাকের, কানের,

চিকিত্সা হোক দাঁতের

সবার আগে চিকিত্সা হোক

স্বাস্থ্যসেবা খাতের।