ক্রিকেটার

ইমতিয়াজ সুলতান ইমরান

 

ব্যাটসম্যান বাঁ-হাতি

গায়ের রং আর ফিগারে

দেখতে যেন হাতি।

 

হার্ডহিটার ব্যাটসম্যান

বিশ্বের সেরা বোলারদের খুব

পিটিয়ে খেলেন।

ওপেনার ব্যাটসম্যান হিসেবে

মাঠে তিনি নামেন

পুরো ইনিংস খেলার পরও

একফোঁটা না ঘামেন।

 

হন না কভু আউট

তাকে নিয়ে দেখা দিল

আইসিসিতে ডাউট।

 

কী জাদু তার ব্যাটে?

সারাবিশ্বে ছড়িয়ে পড়ে

খবর ইন্টারনেটে।

 

অবশেষে সবার মাঝে

জাগিয়ে দিয়ে আশা

ব্যাটসম্যানকে টেস্ট প্রয়োজন

এগিয়ে আসে নাসা।

 

নাসার সকল বিজ্ঞানী পায়

মূলত কী ম্যাটার?

বিজ্ঞানী কয়, এলিয়েন সে

ভিনগ্রহের ক্রিকেটার।