বাজেটে দাম কমবে তাই

বাসুদেব খাস্তগীর

 

সলিমউদ্দিন ভিক্ষা করে

রোজ সকালে রাস্তায়।

ভিক্ষার টাকায় ভাত জুটে না

দিন কাটে তার নাস্তায়।

 

সলিমউদ্দিন কুড়িয়ে পেলো

একশ টাকার নোট

হালিম বলে এই টাকাতে

শীতে কিনিস কোট।

 

তা না হলে বেকারিতে

একটু গিয়ে দেখ

এই বাজেটে কমবে রে দাম

কিনিস স্বাদের কেক।

 

সলিম বলে, আসল নয় রে

নোটটি নকল টাকা

নকল টাকায় যায় নারে ভাই

এমন স্বপ্ন আঁকা।

 

ওরে হালিম বোকারে তুই

কী বলি আজ কাকে

একশ টাকায় একের পরে

তিনটা শূন্য থাকে?

 

তাই সে টাকা ছিঁড়ে ফেলি

বুদ্ধি আমার অতি

এমন টাকা রেখে আমি

করব দেশের ক্ষতি?