জেলী আক্তার
পাংচুয়েশন
শিক্ষক :পাংচুয়েশন কী?
ছাত্র :পান ও চুনের কোয়ালিফিকেশন।
সাফল্য
প্রথম বান্ধবী :তোর একটা সাফল্যের কথা বল তো।
দ্বিতীয় বান্ধবী :২১তম বর্ষা চলে এল, কেউ কদম ফুল নিয়ে সামনে দাঁড়ানোর সাহস পেল না।
গালি
বোন :তোক সবচেয়ে বেশি গালি দেয় এমন একজনের নাম বল তো?
ভাই :দুলাভাই।
বোন :কী বলিস এসব?
ভাই :হ্যাঁ, যা ঠিক তাই বলছি উনার সাথে যেদিন থেকে আমার পরিচয় সেদিন থেকে উনি আমাকে শালাভাই বলে ডাকে।
কুড়িগ্রাম সরকারি কলেজ।