‘পদ্মা সেতু’ বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী, মাদারীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সংসদ সদস্য সালমান ফজলুর রহমান৷ 

মরহুম সৈয়দ আবুল হোসেন তার স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান৷ 

সালমান ফজলুর রহমান তার শোকবার্তায় জানান, মাদারীপুর-৩ আসনের চারবারের সাবেক সফল সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন‘পদ্মা সেতু’ বাস্তবায়নে তার সাহসী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। 

শোক বার্তায় তিনি আরও বলেন, দেশব্যাপী শিক্ষা বিস্তারে এবং মাদারীপুর জেলার আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নের জন্য মরহুম সৈয়দ আবুল হোসেন এর বিভিন্ন উদ্যোগ তাকে চিরস্মরণীয় করে রাখবে। তার মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এক অপরিসীম ক্ষতি হয়েছে। তিনি মরহুমের পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেন৷