রাজধানীর কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্ছেদ অভিযান চলাকালীন সময় আবাসিক প্লটে অবৈধভাবে নির্মিত ৫টি দোকান অপসারণ করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুরের দিকে শেষ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন (জোন-৭) এর অন্তর্ভুক্ত কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় নকশা ব্যতিরেকে আবাসিক প্লটে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। কয়েকটি নকশা বিহীন ভবনে প্রাথমিক ভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দিই। এছাড়াও আবাসিক প্লটে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করায় তা আমারা উচ্ছেদ করে দেই। যারা ভবন নির্মাণ পরিকল্পনা করবেন তারা যেন রাজউক থেকে অনুমোদন নিয়ে নকশা অনুযায়ী ভবন নির্মাণ করে এই বিষয়ে সচেতন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাজউকের এই ধরণের অভিযানকে স্বাগত জানাই। এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক কামাল হোসেন, ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন সহ ঝিলমিল প্রকল্পের রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।