ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই প্রাক্তন অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে আবারও শুরু হয়েছে অন্তর্জালের বাকযুদ্ধ। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু। এবার তারই প্রতিক্রিয়া জানালেন বুবলী।
অপু বিশ্বাসের মন্তব্যের পর আজ নিজের ফেসবুক আইডিতে সরাসরি অপুকে কিছু না বলেও এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানান দিলেন শবনম বুবলী।
স্ট্যাটাসে সরাসরি কোনোকিছু না বললেও সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতার লাইন শেয়ার করেন তিনি। শবনম বুবলী লেখেন, ‘কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা’য়, তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?’
নেটিজেনরা ধারণা করছেন এই স্ট্যাটাসটি তাকে নিয়েই দিয়েছেন বুবলী। যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অপু বিশ্বাস।