রংপুরে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করায় হাতেনাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো মো শাকিল মিয়া, মো. রাহিনুল মিয়া ও মো. জুয়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ অক্টোবর) পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মোড়লপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমিসহ স্থানীয় পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রেপ্তারকৃত ৩ জন দিনমজুর হওয়ায় তাদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ঘটনাস্থল থেকে বালু উত্তোলন ও পরিবহন সংশ্লিষ্ট ১টি এক্সক্যাভেটর, ১টি ড্রাম ট্রাক ও ৮টি ট্রাকটর জব্দ করে ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।