দৈনিক ইত্তেফাকের খুলনা ব্যুরো প্রধান এনামুল হকের মা আর নেই

দৈনিক ইত্তেফাক খুলনা অফিসের সাবেক ব্যুরো প্রধান মরহুম আইয়ুব হোসেনের স্ত্রী ও খুলনা অফিসের ব্যুরো প্রধান এনামুল হকের মা হাসিনা বেগম (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লহি........রাজিউন)। 

বুধবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ৩টায় খুলনা মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব নগরীর টাউন জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
 
মৃত্যুকালে তিনি দুই পুত্র ও ছয় কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ মাগরিব টাউন জামে মসজিদে মরহুমার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর মাগুরা শালিখা উপজেলার নিজ গ্রাম বুনাগাতীতে দাফন সম্পন্ন হবে।

বিভিন্ন মহলের শোক

প্রয়াত আইয়ূব হোসেনের স্ত্রী এবং ইত্তেফাকের খুলনা অফিসের স্টাফ রিপোর্টার এনামুল হক নবাবের মাতা হাসিনা বেগমের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। 

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নগর সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির নগর আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্যসচিব এসএম শফিকুল আলম তুহিন। 

খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মামুন রেজা শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।