সংসার সামলেও সফল মেকাপ আর্টিস্ট সায়েরা

সায়েরা সরকার। ছোটবেলা থেকেই শিক্ষিত-রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। পড়াশোনার বাইরে কিছু করার কথা ভাবতেই পারেননি। বড় হয়ে নিজেকে রুচিসম্মত শিক্ষিত নাগরিকে পরিণত করার চেষ্টা করেছেন।

শিক্ষাজীবন থেকে লেখাপড়ার পাশাপাশি মেকাপ নিয়ে কাজ করেছেন তিনি। অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি। সবকিছুর মধ্যেও ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন একজন যোগ্য মেকাপ আর্টিস্ট হিসেবে। যারা তার কাছে মেকাপ নেন তাদের কাছে ভরসা নাম সায়েরা।

সায়েরা সরকার জানান, ‘বিয়ে, সংসার, স্বামী-সন্তান আমার এ কাজে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। স্বামীর অনুপ্রেরণায় এতদূর আসা। আমার কাজের আগ্রহ দেখেই আমার স্বামী আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছে।

মেয়েদের কর্মস্থলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। সেদিক চিন্তা করে এবং নিজের একটি উপার্জনের স্থল হিসেবেও বেছে নিয়েছেন মেকাপকে। মায়ের আপত্তি ও নানান মানুষের কথা উপেক্ষা করে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেনে। দেখছেন সফলতার মুখ।

মেকাপ ইন্ডাস্ট্রিতে তিনি যতটা দক্ষ তার সবটুকুই নিজের পরিশ্রম এবং মেধার সাহায্যে। নানা প্রোডাক্ট নানাভাবে ব্যাবহার এবং তার কার্যকারিতা সবকিছু নিজেই বাছাই করেছেন এবং রিসার্চ করেছেন সঠিকভাবে। এভাবেই একটু একটু করে এগিয়ে গেছেন তিনি। যতবার বাধা এসেছে তা অতিক্রম করেছেন সাহস দিয়ে।

সায়েরা বলেন, ‘মেয়েরা কাজ করতে গেলে শুরুতে অনেকেই অনেক ধরণের কথা বলতে থাকে। এমনকি আপনজনরাও কথা বলতে ছাড়ে না। যা খুবই দুঃখজনক। কিন্তু আমি আমার যায়গায় অনড় ছিলাম। চেষ্টা করেছি নিজের পায়ে দাঁড়ানোর। আমি মনে করি, প্রতিটি মেয়েরই উচিৎ নিজের পায়ে দাঁড়ানো। শিক্ষিত হয়ে শুধু চাকরিই করতে হবে এমন কোনো কথা নেই। বরং নিজ দায়িত্বে নিজের এবং সকলের দায়িত্ব নিতে পারাটাই মূল বিষয়।