মহাখালীর খাজা টাওয়ারে আগুন

মোবাইল-ইন্টারনেট সেবা ব্যাহত, সড়কেও যানজট

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার ফলে খাজা টাওয়ারটিতে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। আগুন লাগার কিছুক্ষণ পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে। এছাড়া আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের এলাকায় যানজট দেখা দিয়েছে।

sss

একাধিক অপারেটর কর্তৃপক্ষ জানিয়েছে, মহাখালীর অগ্নিকাণ্ডের কারণে ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হচ্ছে। ফলে গ্রাহকেরা নিরবিচ্ছিন্ন সেবা পাচ্ছেন না। এছাড়া রেলওয়ের উন্নয়ন কাজের জন্যও ফাইবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সবমিলিয়ে গ্রাহকেরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

 ্র

ফাযার ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকাল ৪টা ৭ মিনিটে খাজা টাওয়ারে আগুন লাগে। রাত সোয়া ৭টা নাগাদ সেখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭ প্লাটুন সদস্য। এখন পর্যন্ত ভবনটি থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে এখনও অনেকে আটকা পড়ে আছেন।

Untitled-1

সন্ধ্যা ৭টার পর সরেজমিনে দেখা যায়, ভবনটির বিভিন্ন ফ্লোরের বারান্দায় দাঁড়িয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন আটকে পড়া মানুষ। তারা ওপর থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের বারবার আকুতি জানাচ্ছেন তাদের নামিয়ে আনতে। তাদের মধ্যে অনেকের শ্বাসকষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন।