আজকের রাশিফল

আজ ২৭ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার। ১১ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ এবং ১১ রবিউস সানি ১৪৪৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৯। শুভ বার: মঙ্গল। শুভ রত্ন: রক্তপ্রবাল।

প্রকৃতিগতভাবে আপনি উদ্দীপনাময় ব্যক্তিত্বের অধিকারী। উদ্যম ও একগুয়ে মনোভাব এবং লক্ষ্যে অবিচলতা আপনার সহজাত বৈশিষ্ট্য। আপাত বিজয়ী হলেও কৌতুকবোধ প্রখর। বিতর্কে সহজেই জড়াতে পারেন। অন্যদের অনায়াসে সংগঠিত করতে পারেন। পারেন আপনার আদর্শে অনুপ্রাণিত করতে। প্রশাসনিক ক্ষমতা, কর্তব্যপরায়ণতা ও কল্পনাশক্তি অনায়াসে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। বেশি উচ্চাভিলাষী না হলে পরিতৃপ্তি ও আধ্যাত্মিক শান্তিলাভ সহজ হবে।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আইনগত ঝামেলা থেকে বিরত থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বিনিয়োগে আশানুরূপ সাফল্য পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানদের নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পড়াশোনায় আনন্দ পাবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।