জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যকলাপ এবং একজন পুলিশের প্রাণহানি, সাংবাদিক, পুলিশ ও সাধারণ মানুষ আহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
জেপি নেতৃদ্বয় বলেন, এই সংঘর্ষকালে পুলিশ হাসপাতাল এমনকি বিচারপতিদের বাসভবনে হামলা চালানো হয়েছে। সরকার ও জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতিতে আমরা উদ্বিগ্ন ও নিন্দা জানাই। আমরা নিহত পুলিশ সদস্যের রুহের মাগফিরাত কামনা করি। একই সঙ্গে সব আহতদের সুচিকিৎসার দাবি জানাই এবং অগ্নিসংযোগসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে জনগণের প্রতিও আহ্বান জানাই। —প্রেস বিজ্ঞপ্তি