‘মুজিব’ সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ‘কেন্দে দিয়েছি’ বলাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। বিষয়টি নিয়ে এবার সরব হলেন লুবাবার মা জাহিদা ইসলাম। জানালেন, ট্রলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তিনি।
সংবাদ মাধ্যমঅনুযায়ী, এ প্রসঙ্গে লুবাবার মা বলেন, কয়েকদিন থেকেই দেখছি ছোট্ট মেয়েটাকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে। কিছু ছবি-ভিডিও ব্যবহার করে তাকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। এটা আমার সন্তানের মানসিক সমস্যার সৃষ্টি করছে। তাই সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব।
লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, লুবাবা টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।
লুবাবা গান, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও মনোনিবেশ করেছেন। এমনিক সিনেমাতেও অভিনয় করেছেন এ খুদে শিল্পী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ।