ভার্চুয়ালি শিবচরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মাদারীপুরের শিবচরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। এতে স্থানীয়রা উৎফুল্লু মনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। এদিন প্রধানমন্ত্রী শিবচরসহ দেশের ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র একযোগে উদ্বোধন করেন।

জানা যায়, শিবচর কলেজ মোড়ে বাস টার্মিনাল সংলগ্ন নির্মান করা হয়েছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র। 

2

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে নারায়নগঞ্জের রুপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে দেশের ৫শ ৬৪টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ষষ্ঠ পর্যায়ে শিবচরসহ ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

1

মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এদিন শিবচর মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে মাদারীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, মাদারীপুর গণপূর্ত সিভিল উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. দেলওয়ার মাহাফুজ সোহাগ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।