জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২২-২৩ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদু্জ্জমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি ২০২২-২৩-এর সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম এতোদ্বারা সমাপ্ত ঘোষণা করা হলো।