পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, ‘আমি বিশ্বাস করি, আমরা আবার ক্ষমতায় আসব। কারণ, আমরা উন্নয়ন করি, ধ্বংসাত্মক কাজ করি না।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলন করেন। এসময় পরিকল্পনা কমিশনের সচিবরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘জনগণের ওপর ভরসা করে আবারও সরকার ক্ষমতায় আসবে। কোনো ধ্বংসাত্মক কাজে নেই আওয়ামী লীগ। কাজেই দেশের জনগণ আমাদের ভোট দেবে এবং আমরা পুনরায় ক্ষমতায় আসবো।’