অবরোধে সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবরোধের তৃতীয় দিনে বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থায় পুলিশ-বিজিবিসহ যৌথবাহিনীর সদস্যরা। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) মো. পূবন আখতারের নেতৃত্বে পুলিশ-বিজিবি, র‍্যাবসহ যৌথবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, পলিশ পরিদর্শক নাজমুস সাকিব সজীব। 

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা ঠেকাতে পুলিশবাহিনী কঠোর নিরাপত্তা অবস্থানে রয়েছে। বুধবার গভীর রাতে আব্দুল মালেক (৫২) নামের এক জামায়েতের নেতাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ জানান, জেলা প্রশাসক মহাদয়ের নিদের্শে ফুলবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে টহল দিচ্ছেন। এছাড়াও উপজলার গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে পুলিশের পাশাপাশি আনছার বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।