গেল সোমবার রাতে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডিঅর জিতেছেন লিওনেল মেসি। এবারের মৌসুমে এই সম্মাননা জেতার লড়াইয়ে মেসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বলতে ছিলেন নরওয়ের তারকা স্টাইকার আরলিং হালান্ড। অনেকের মতে এই ব্যক্তিগত সম্মাননা লিওনেল মেসিই পাওয়ার যোগ্য।
কেননা ২০২২ কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতান লিওনেল মেসি। বিশ্বকাপে ৭ গোলের পাশাপাশি ৩টি গোল করান এই বিশ্বসেরা তারকা এবং ক্লাব ফুটবলে পিএসজির হয়ে ২১ গোল করেন মেসি। তবে সাবেক জার্মান তারকা লোথার ম্যাথাউসের মতে মেসি নয় ব্যালন এটার যোগ্য দাবিদার হালান্ড কারণ ম্যানচেস্টার সিটির হয়ে গেল মৌসুমে ট্রেবল জিতেছেন তিনি। আর তার পরই তাকে উদ্দেশ্য করে খোঁচা মারা মন্তব্য করেছে মেসির বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করা আনহেদ ডি মারিয়া।
মেসি ব্যালন ডিঅর জেতার পর সম্প্রতি ম্যাথাউস স্কাই জার্মানিকে বলেন, ‘পুরো বছর জুড়ে মেসির চেয়ে ভালো খেলেছে হালান্ড। মেসি আসলে এটা ডিজার্ভ করে না। এর মাধ্যমে এটাই বোঝানো হলো যে, বিশ্বকাপের সামনে আর কিছু নেই। আমার চোখে গেল ১২ মাসের সেরা খেলোয়াড় হালান্ড। ম্যানচেস্টার সিটির হয়ে সে মেজর সব শিরোপা জিতেছে এবং গোল করে রেকর্ড ভেঙেছে। আমার মতে হালান্ডকে বাদ দিয়ে আর কেউ সেরা হতে পারে না। যদিও আমি মেসি ভক্ত, তবুও বলবো তাকে ব্যালন ডিঅর দেওয়াটা ছিল হাস্যকর।’
তবে ম্যাথাউসের এমন বক্তব্য মেনে নিতে পারেনি মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল ডি মারিয়া। মেসিকে হেয় করা ম্যাথাউসের বক্তব্য স্রেফ হাসিতেই উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। জার্মান কিংবদন্তিকে খোঁচা মেরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টের নিচে মারিয়া লিখেছেন, অন্য কোথাও গিয়ে কাঁদো। সেই সঙ্গে তিনটি হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ম্যাথাউসের কথাগুলো স্রেফ হাস্যকর ছিল।
প্রসঙ্গত, ম্যাথাউস ১৯৯০ সালে জার্মান বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডিঅর জিতেছিল। তিনি ২০২০ সালের ব্যালন ডিঅর ড্রিম টিমেও ছিলেন। যা এ পর্যন্ত পুরস্কার জেতা সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত। সেই তিনি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে মেসির অতিমানবীয় পারফরমমেন্সের পর ব্যালন ডিঅর জেতা নিয়ে প্রশ্ন তোলাটা বেশ হাস্যকরই লাগার কথা।