রাজধানীর গুলশান-বাড্ডা এলাকায় অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ হয়েছে। পাঁচ শতাধিক মোটরসাইকেলে সহস্রাধিক নেতা-কর্মীর মিছিলটি রবিবার সকাল ৭ টা থেকে প্রগতি সরণিতে কুড়িল থেকে বারিধারা, শাহজাদপুর, নতুনবাজার, মধ্যবাড্ডা, রামপুরা ও মালিবাগ পর্যন্ত বেশ কয়েকবার প্রদক্ষিণ করে মধ্য বাড্ডায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য ফারুক মিলনের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, যুবলীগের বাড্ডা থানা আহবায়ক কায়সার মাহমুদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য নাদিম আহমেদ, মীর রাসেল, হুমায়ুন কবির সরকার, মোহাম্মদ জসিম, পলাশ মোল্লা, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম সম্পাদক মোঃ পলাশ, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক তানভীর ভূঁইয়া হিমেল, ভাটারা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উল্লাস, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন সিকদার সুমন, হাজী বিল্লাল হোসেন, রুহুল আমিন, ওয়াসিকুর রহমান বাবু, হাজী আব্দুস সাত্তার, ওমর শরীফ দিপু ও সাজেদুল ইসলাম রাকিব।
সমাবেশে মহানগর উত্তর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর ও রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির নামে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। রাজপথে সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেয়া যাবে না। এই অবরোধের প্রতি সাধারণ মানুষের কোনো সমর্থন নাই। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার শপথ নিয়ে রাজপথে থাকতে হবে।