অবরোধের প্রতিবাদে ঈশ্বরদীতে পৌর ছাত্রলীগের বিক্ষোভ

বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ, নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ডাকা দুই দিনের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের নেতারা।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১২টায় ঈশ্বরদী পৌর ছাত্রলীগের আয়োজনে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফের নির্দেশক্রমে বিক্ষোভ মিছিলটি বের হয়।

WhatsApp Image 2023-11-05 at 23.27.29_edfe1942

এসময় বিক্ষোভ মিছিলটির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোকলেছুর রহমান মিন্টু। পরে মিছিলটি ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট ট্র্যাফিক মোড়ে পথ সমাবেশ করে।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা ছাত্রলীগের নেতাকর্মীরা বয়কট বিএনপি, বিএনপিকে না বলি লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে অবৈধ অবরোধ মানি না, মানবো না স্লোগান দিতে থাকে।