একদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্রের ৭টি বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ ও প্রয়োজনীয় তথ্য না থাকায় মাদারীপুর জেলার ১৭ মনোনয়নপত্রের মধ্যে ৭টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুল ইসলাম জানান যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, মাদারীপুর-১ আসনের (শিবচর) নাদিরা আক্তার (বিএনপি), জহিরুল ইসলাম (জাতীয় পার্টি), মো. শহনেওয়াজ (জাকের পার্টি) ও হাজেফ মো. জাফর আহমেদ (ইসলামী আন্দোলন), মাদারীপুর-২ আসনের (রাজৈর-মাদারীপুর) আল আমীন মোল্লা (স্বতন্ত্র) ও আ. কাদের মোল্লা (স্বতন্ত্র), মাদারীপুর-৩ (কালকিনি-মাদারীপুর) আসনে মো. আব্দুল খালেক (জাতীয় পর্টি)।
ইত্তেফাক/নূহু