বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টার্নেলসহ সামগ্রিক উন্নয়নের ইশতেহার তুলে ধরে বলেছেন, এই উন্নয়নের বিপক্ষে একটি মহল ষড়যন্ত্র করে হরতাল ও অবরোধ ডেকেছে- যা দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালকিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি এ কথা বলেন।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভা মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে শান্তিতে থাকে।
সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌর মেয়র এসএম হানিফ, জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি সৈয়দ বাসার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান সরদার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মনিরুজ্জামান হাওলাদার, মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানম, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস ডলি, সি ডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁন মিয়া শিকদার, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ভাষাই শিকদার, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।